পাবনা প্রতিনিধি: পাবনা জেলার সুজানগর উপজেলায় স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে স্থাপিত প্রদর্শনী প্লটে ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫অক্টোবর) অনুষ্ঠানটি ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ এর তত্ত্বাবধানে এবং ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন এর সার্বিক সহায়তায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, এলএসটিডি প্রকল্প, ব্রি।
এসময় আরও উপস্থিত ছিলেন ড. মোঃ মহি উদ্দিন, পরিচালক (অবসরপ্রাপ্ত), বারি, গাজীপুর; মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, সুজানগর, পাবনা; মোঃ সেন্টু রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জসহ ব্রির অন্যান্য বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
ব্রি ধান১০৩ জাতটির জীবনকাল ১২৮–১৩৩ দিন হওয়ায় এ অঞ্চলের কৃষকরা ধান কর্তনের পর সহজেই পিঁয়াজ ও সরিষা চাষে সুবিধা পাচ্ছেন। এছাড়া জাতটিতে পোকামাকড় ও রোগের আক্রমণ কম, ফলন বেশি এবং খড়ের মান ভালো হওয়ায় কৃষকরা জাতটি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট।





