জুলাই গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ব্যাপক পরিমার্জন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা বইগুলোতে শেখ মুজিবুর রহমানের নামের আগে ব্যবহৃত ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ উপাধিসহ বেশ কিছু বিতর্কিত বিষয় বাদ দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই পর্যালোচনায় দেখা গেছে, ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে আর ‘বঙ্গবন্ধু’ শব্দটি ব্যবহার করা হয়নি। অষ্টম শ্রেণির জন্য ছাপানো ওই বইয়ের ২১ পৃষ্ঠায় ৭ মার্চের ভাষণের বর্ণনায় পাঁচটি স্থানে শুধু ‘শেখ মুজিবুর রহমান’ লেখা হয়েছে। আগের শিক্ষাবর্ষে এসব স্থানে তার নামের আগে ‘বঙ্গবন্ধু’ শব্দটি ছিল। তবে বইয়ের বিভিন্ন অংশে তাকে আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পর্যালোচনায় আরও দেখা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম শিরোনামের তৃতীয় অধ্যায়ের পাঠ-২-এ ৭ মার্চের ভাষণের বর্ণনায় সাতটি স্থানের মধ্যে ছয়টিতেই ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কাজ-৩ অংশে এখনো ‘বঙ্গবন্ধু’ শব্দটি রয়ে গেছে। এটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত—তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির একটি সূত্র জানিয়েছে, উপাধি হিসেবে শেখ মুজিবের নামের আগে ‘বঙ্গবন্ধু’ ব্যবহার করা হলে তা সংশোধন করা হয়েছে। তবে কোথাও নাম ও পরিচয়ের অংশে উপাধি হিসেবে থাকলে তা পরিবর্তন করা হয়নি।

এনসিটিবির ওই সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পাঠ্যবইয়ে একাধিক পরিবর্তন আনা হয়েছে। মাধ্যমিক স্তরের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে ব্যবহৃত ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দেওয়ার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে লিখিত নির্দেশনা পাওয়া যায়। এরপরই এনসিটিবি সংশোধনের উদ্যোগ নেয়।

পাঠ্যবই সম্পাদনার সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ জানান, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির বইয়ে সংযোজন ও বিয়োজন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাস নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও পরিমার্জন আনা হয়েছে। ইতোমধ্যে বইগুলো প্রকাশ করা হয়েছে এবং নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে অনলাইন ভার্সনও উন্মুক্ত করা হয়েছে।

এদিকে পাঠ্যবইয়ে নতুন করে যুক্ত হয়েছে জুলাই বিপ্লব, শেখ মুজিবুর রহমানের বাকশাল শাসনব্যবস্থা থেকে শুরু করে শেখ হাসিনার শাসনামল ও পলায়নের বর্ণনা। একই সঙ্গে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, এরশাদের দীর্ঘ স্বৈরশাসন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনামলের ঘটনাবলিও স্থান পেয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি আগরতলা মামলা থেকে মুক্তির পর ঢাকার রেসকোর্স ময়দানে আয়োজিত এক জনসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। তবে বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, ‘বঙ্গবন্ধু’ উপাধিটি প্রথম দেওয়া হ