আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আদালতের আদেশ অনুযায়ী পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাই এবং নয়জন প্রার্থীকে প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একাধিক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।


ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ এসেছে। এর মধ্যে ১৪টির বিষয়ে কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে। বাকিগুলোর কাজ চলমান থাকায় প্রার্থী সংখ্যা আরও বাড়তে পারে। আদালতের আদেশ প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের জন্য নির্দেশপ্রাপ্ত পাঁচ প্রার্থী হলেন:

ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম, ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন। 

নয়জন প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে:

নরসিংদী-৪ আসনের কাজী শরিফুল ইসলাম, গোপালগঞ্জ-২ আসনের রনী মোল্লা, পাবনা-৩ আসনের মো. হাসানুল ইসলাম, নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমান, চট্টগ্রাম-১১ আসনের মুহাম্মাদ নেজামউদ্দিন, যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের এস এম আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-৫ আসনের মো. হুমায়ুন কবির, সিরাজগঞ্জ-২ আসনের মো. সোহেল রানা, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করবে।