জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। আগে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও ছাত্রদলের আবেদন মেনে এবার ভোট ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে।
ছাত্রশিবির অভিযোগ করেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ছাত্রদলকে সুবিধা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে জানান, মেশিনে ভোট গণনা নিয়ে সমালোচনা থাকায় সব ভোট হাতে গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, শুধু ম্যানুয়ালি ভোট গণনা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে না। তাই তার পক্ষ থেকে দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি করা হয়েছে।
\r\n\r\n\r\n\r\n
এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। ভোটগ্রহণ হবে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে ২১ কেন্দ্রের ২২৪টি বুথে।





