ভারত ও চীনে সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) আলাদা দুই বৈঠকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়।
রোববার বিকেলে ঢাকায় সৌজন্য সাক্ষাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর পক্ষ থেকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। দায়িত্ব নেওয়ার পর প্রণয় ভার্মার সঙ্গে এটিই ছিল ড. খলিলুর রহমানের প্রথম দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তিনি ড. খলিলুর রহমানকে দ্রুত চীন সফরের আমন্ত্রণ জানান।





