অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দেশের কূটনৈতিক ও সহযোগিতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
আজ বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তিনি তার সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।





