প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।


\r\n

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেও আজ বৃহস্পতিবার একই পদে তাকে আবার নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।


\r\n

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরির মেয়াদ শেষ হওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। অবসর প্রক্রিয়ার অংশ হিসেবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


\r\n

এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সায়েদুর রহমান লেখেন, “আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের লক্ষ্যে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দেওয়া আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।”


\r\n

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছেন।