জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

\r\n

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছিল না। তিনি আরও জানান, পদত্যাগ না করার জন্য গতকাল থেকেই তার ওপর চাপ ছিল, তবে তিনি শেষ পর্যন্ত কমিশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।