পটুয়াখালী -২ (বাউফল) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড.শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার বেলা আড়াইটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব সালেহ আহমেদের কার্যালয়ে জুলাইয়ের সাত শহিদ পরিবার ও জামায়াত শিবিরের নেতা কর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।





