গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ৩  (গলাচিপা - দশমিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর  আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন দাখিল করেছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালী ৩ আসনের সহকারী রিটেনিং অফিসার ও গলাচিপা উপজেলা প্রশাসক  জনাব মাহমুদুল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন নুরুল হক নুর । এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।


মনোনয়নপত্র দাখিল করার সময় তার সাথে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান, ছাত্র অধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি আরিফ বিল্লাহ, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিবলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইখতিয়ার কবির,গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুল আমিন প্রমুখ। 


মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে, নুরুল হক নুর বলেন, আমি লড়াই সংগ্রাম করেই রাজনীতিতে এসেছি, আমি চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই, আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক নির্বাচন, আমি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে নিয়েই কাজ করতে চাই, আমি চাই বিএনপি'র স্থানীয় অনিতকেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমি যেহেতু বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করবো তাই আমি মনে করি আসনের সকল স্থানীয় বিএনপি নেতা কর্মীরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে।