যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে ‘বাংলাদেশের জাতীয় জরিপ’ শিরোনামে একটি সমীক্ষা পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, রাজনৈতিক দল হিসেবে পছন্দের শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী। তবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ অংশগ্রহণকারী বিএনপিকে সমর্থন করেছেন।


\r\n

আইআরআই নিজেদের ওয়েবসাইটে সোমবার এই জরিপের ফল প্রকাশ করেছে। রাঙ্গামাটি জেলা ছাড়া ৬৩ জেলায় ১৮ বছর ঊর্ধ্বে ৪,৯৮৫ জন অংশ নেন, যার মধ্যে পুরুষ ২,৪১০ এবং নারী ২,৫৭৫ জন। তথ্য সংগ্রহ করা হয় ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত।


\r\n

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২০% জামায়াতে ইসলামীকে “খুবই পছন্দ” করেন, আর ৩৩% “কিছুটা পছন্দ” করেছেন। বিএনপিকে মোট ৫১% পছন্দ করেছেন, যেখানে ২৩% “খুবই পছন্দ” এবং ২৮% “কিছুটা পছন্দ” করেছেন।


\r\n

জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের মধ্যে বিএনপিকে সমর্থন দিয়েছেন ৩০%, আর জামায়াতকে ভোট দেওয়ার পক্ষে ২৬%। আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী ৩,২৭০ জনের মধ্যে ৩৩% বিএনপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন, আর ২৯% জামায়াতকে বেছে নিয়েছেন।


\r\n

অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) “খুবই পছন্দ” করেছেন ৬% এবং “কিছুটা পছন্দ” ৩২%। ভোট দেওয়ার ক্ষেত্রে ৬% অংশগ্রহণকারী এই দলকে বেছে নেবেন। আওয়ামী লীগকে “খুবই পছন্দ” করেছেন ১১% এবং “খুবই অপছন্দ” ৪০%। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৫%, জাতীয় পার্টিকে ৪% খুবই পছন্দ করেছেন। অন্যান্য দল যেমন আমার বাংলাদেশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদকে খুবই পছন্দ করেছেন মাত্র ১%। ভোট দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে যথাক্রমে ৫% ও ৪% অংশগ্রহণকারী বেছে নিয়েছেন।


\r\n

জরিপে দেখা গেছে, আগামী নির্বাচন স্বাধীন ও ন্যায্য হওয়ার বিষয়ে ৪৩% অংশগ্রহণকারী খুবই আশাবাদী, আর ৫% খুবই হতাশাবাদী। সমান যোগ্যতার নারী-পুরুষ প্রার্থীর মধ্যে কোন প্রার্থীকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৬২% পুরুষের পক্ষে, ১৬% নারীর পক্ষে এবং ২০% মনে করেন লিঙ্গ পরিচয় গুরুত্বপূর্ণ নয়।


\r\n

দেশের বর্তমান অবস্থার বিষয়ে ৫৩% মনে করেন দেশ সঠিক পথে আছে, আর ৪২% মনে করেন ভুল পথে চলছে। ভুল পথে মনে করার মধ্যে ৩৮% পুরুষ এবং ৪৬% নারী। সঠিক পথে মনে করা অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫৮% এবং নারী ৪৮%। ভুল পথে মনে করার মধ্যে ৫৬ বছরের বেশি বয়সীদের অনুপাত ৪৭%। সঠিক পথে থাকার সর্বোচ্চ ধারণা পাওয়া গেছে বরিশালে (৬৪%), আর সর্বনিম্ন ময়মনসিংহে (৪১%)।


\r\n

দেশ সঠিক পথে আছে মনে করার কারণ হিসেবে ২০% অর্থনৈতিক উন্নয়ন, ১৭% আইনশৃঙ্খলা এবং ৩% শেখ হাসিনার পদত্যাগকে উল্লেখ করেছেন। ভুল পথে থাকার পেছনে ২২% নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ১৮% আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার অবনতি এবং ৫% অনির্বাচিত সরকারকে দায়ী মনে করেছেন। মব জাস্টিস ও নারীর অনিরাপত্তা হিসেবে যথাক্রমে ১% উল্লেখ করেছেন।


\r\n

দেশের প্রধান সমস্যার মধ্যে ২১% দুর্নীতি, ৩০% চাকরিতে দুর্নীতি, ১৮% রাজনৈতিক অস্থিরতা এবং ২% ট্রাফিক ব্যবস্থা, বেহাল সড়ক ও গণপরিবহনকে উল্লেখ করেছেন।


\r\n

ভবিষ্যতের বিষয়ে ৪২% আশাবাদী, ৩৮% হতাশাবাদী, ১১% কিছুটা হতাশ এবং ৬% খুবই হতাশাবাদী। ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার উন্নতি সম্পর্কে ৫৬% আশাবাদী এবং ২৬% মনে করেন এটি স্থির থাকবে।


\r\n

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে ২৬% মনে করেন খুব ভালো কাজ করছে, ৪৪% কিছুটা ভালো, ১১% খুবই খারাপ এবং ১৫% কিছুটা খারাপ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজকে ২৬% খুবই ভালো, ৪৩% কিছুটা ভালো এবং ৯% খুবই খারাপ মনে করেন। উচ্চশিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল অংশগ্রহণকারীদের মধ্যে অধ্যাপক ইউনূসের কাজকে ভালো বলে মনে করেন যথাক্রমে ৩৩%।


\r\n

অন্তর্বর্তী সরকারের সর্বোত্তম কার্যক্ষমতা হিসেবে ৫০% সুপেয় পানি, ৪২% বিদ্যুৎ ও ৩০% শিক্ষার উন্নয়নকে উল্লেখ করেছেন। সবচেয়ে দুর্বল কার্যক্ষমতা হিসেবে ২৮% মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ২৩% বেকারত্ব দূরীকরণ উল্লেখ করেছেন।


\r\n

বিদেশি প্রভাব নিয়ে জরিপে দেখা গেছে, বাংলাদেশের ওপর সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলে চীন (২৬%), রাশিয়া (২৫%), যুক্তরাষ্ট্র (২৩%), পাকিস্তান (১৬%) এবং ভারত (১১%)। নেতিবাচক প্রভাব হিসেবে ভারতের নাম উল্লেখ করেছেন ৩৩% এবং যুক্তরাষ্ট্রকে নেতিবাচক বলে দেখেছেন ১৩%।