নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাম্পের কর্মচারি জিহাদ মোল্যা (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের কাছেই এ ঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহত ম্যানেজার নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীরা অভিযোগ করে জানান, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। তবে পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার।
তেল না পেয়ে ট্রাক চালক ম্যানেজারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ট্রাক চালক জহুর ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত ২টার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ।
পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক থেকে এসে ট্রাক চালক জহুর ম্যানেজারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান এবং মারাত্মক আহত হন কর্মচারি জিহাদ মোল্যা। পরে জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’