বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণআন্দোলনের ন্যায়বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কোনো জালিম শক্তি বারবার ফিরে আসতে পারবে না। বৃহস্পতিবার (৮ মে) ফজরের নামাজের পর রাজধানীর আজিমপুর কবরস্থানে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
\r\nতিনি বলেন, \"আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার হলে এটিএম আজহারুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা মুক্তি পাবেন এবং নেতৃত্বে ফিরবেন।\"
\r\nডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, \"আমরা যেভাবে নিপীড়নের শিকার হয়েছি, তা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে হয়নি। আমাদের নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে।\"
\r\nদলের নিবন্ধন ফিরে পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, “আব্দুর রাজ্জাক যে আইনি আদর্শ ও মানবাধিকারের পক্ষে আজীবন লড়েছেন, আইনজীবীদের সে চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।”
\r\nএ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান, এবং লালবাগ, চকবাজারসহ আশপাশের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিসহ দলের দায়িত্বশীল নেতারা।





