নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি চলমান উঠান বৈঠকে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ঘটনার পর বুধবার (৯ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী নোয়াখালী সদর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগকারীর ভাষ্যমতে, স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা গোলাপ নূরের নেতৃত্বে ১০–১১ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে তার বাড়িতে অনুষ্ঠিত মহিলা জামায়াতের বৈঠকে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তারা উপস্থিত নারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জোরপূর্বক স্থান ত্যাগে বাধ্য করেন।
\r\nঅভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে হুমকি দিয়ে বলেন— ভবিষ্যতে আবারও এমন প্রোগ্রাম আয়োজন করলে তাকে ও তার পরিবারকে ‘জবাই করে হত্যা’ করা হবে।
\r\nএ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





