নোয়াখালী থেকে ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনা ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায়।


\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


\r\n

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা গুরুতর। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, “খুশির দিনে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।”