সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে নেপালে ‘জেন-জি বিপ্লব’ নামে পরিচিত বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।


\r\n

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মাইতিঘর মান্ডালা থেকে বিক্ষোভ মিছিল সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলনকারীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে ব্যাপক সংঘর্ষ বাঁধে।


\r\n

সরকার ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র টিকটক চালু রাখা হয়েছে। এর প্রতিবাদেই তরুণ সমাজ রাস্তায় নেমে আসে।


\r\n

বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে অনেকেই পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সংঘর্ষের জেরে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে।


\r\n

সরকারের দাবি, নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলো তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধন না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, এটি জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং কণ্ঠরোধের শামিল।


\r\n

এই বিক্ষোভকে তারা নাম দিয়েছে ‘জেন-জি রেভলিউশন’ (Gen Z Revolution), যা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।