ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন একটি ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবী করেছে এআই চ্যাটবট গ্রোক।
\r\nভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু জেরুজালেমের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করছেন। তিনি বলেন, “গ্রেট... ধন্যবাদ।” পরে রসিকতা করে বলেন, “আমি কফির জন্য মরছি।” ভিডিওটি মূলত সামাজিক মাধ্যমে ছড়ানো তার মৃত্যুর গুজবকে ইঙ্গিত করে তৈরি হয়েছে।
\r\nগ্রোক একটি ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে লিখেছে, “এটি এআই-নির্মিত, বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও। যেখানে তাকে কফি পান করতে করতে কোনো বাস্তব সামরিক অভিযানের বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে, যা ঘটেনি।”
\r\nসামাজিক মাধ্যমেও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, কফির কাপ যেন মাধ্যাকর্ষণ অমান্য করছে, কেউবা ভিডিওতে নেতানিয়াহুর মুখের আকৃতি বদলে যাচ্ছে। গ্রোকও এ দাবিকে সমর্থন করেছে।
\r\nতবে ‘দ্য সাতাফ’ ক্যাফের ইনস্টাগ্রাম পেজে নেতানিয়াহুর কফি পান করার ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাফে জানিয়েছে, “আজ আমাদের এখানে প্রধানমন্ত্রী ও তার দপ্তরকে আতিথ্য দিতে পেরে আমরা আনন্দিত।”
\r\nসূত্র: এনডিটিভি





