গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার পক্ষ থেকে খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাম্প্রতিক হামলায় আহত নুরুল হক নুরের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এ ঘটনার নিন্দা জানান এবং নুরের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া, খালেদা জিয়া নুরের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করার আহ্বানও জানিয়েছেন।
সংবাদ লোড হচ্ছে...





