ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ও ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল শিকদার (৩৩)–কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
গ্রেফতার জুয়েল শিকদার আশুলিয়ার বাড়ইপাড়া পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের আগ পর্যন্ত তিনি ওই এলাকায় গোপনে অবস্থান করছিলেন। এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুবলীগের পদপ্রার্থীও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি আব্দুল হান্নান বলেন, \"ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় জুয়েল শিকদার একজন এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।\"





