ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী মাহিন সরকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, “নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এর কিছু ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাহিন সরকার ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছেন।