আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের যাতায়াত সহজ করতে ওই দিন মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোটের দিন ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। পাশাপাশি ভোটারদের সুবিধার কথা বিবেচনায় ভোট চলাকালে স্বাভাবিক সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রো ট্রেন পরিচালনা করা হবে।
এ ছাড়া নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব কর্মকর্তাকর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।





