আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


\r\n

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


\r\n

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “এটি দুঃখজনক ঘটনা। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”


\r\n

সাদাপাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর মিথ্যা হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


\r\n

এর আগে সকালে তিনি বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখে সন্ধ্যায় তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।