আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে এই সেলের সঙ্গে যোগাযোগের জন্য নির্দিষ্ট ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।


আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে সমন্বয় সেলের নির্ধারিত টেলিফোন ও মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরুরি প্রয়োজনে টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও অভিযোগ বা তথ্য জানানো যাবে।