জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে যাবে।


এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, প্রতিনিধিদল বিকেল ৫টায় নির্বাচন কমিশনে উপস্থিত হবেন। সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন।


এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন বিষয়ক উপ-কমিটির সেক্রেটারি আয়মান রাহাতও প্রতিনিধিদলে থাকবেন। তবে নির্বাচনী কমিশনে প্রতিনিধি দলের আলোচনার বিষয় বিস্তারিত এখনও জানা যায়নি।