\r\n

নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

\r\n

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

\r\n

প্রসঙ্গত, গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। এরপর তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।