জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

\r\n

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাহিদ ইসলামের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লিখেন, \"শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।\"


এর আগে এনসিপির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ফেসবুকে নাহিদ ইসলামকে প্রশংসায় ভাসিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক ব্যক্তিত্ব। মাত্র ২৬ বছর বয়সেই তিনি একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতে তিনি দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন।”

\r\n

শফিকুল আলম আরও উল্লেখ করেন, \"আর আল্লাহই ভালো জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।\"

\r\n

উল্লেখ্য, নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। তার নেতৃত্বে জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এরপর তিনি ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠা করেন তিনি।