হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডাকা হয়েছিল।
\r\nরোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে উপস্থিত হন পাটওয়ারী। অনুষ্ঠানে তিনি বক্তব্যও দেন।
\r\nপরে বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাটওয়ারী নিজের ফেসবুকে লিখেন, “আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”
\r\nএই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা সৃষ্টি হয়েছে। একটি পোস্টে ব্যবহারকারী সাদিকুর রহমান খান উল্লেখ করেছেন, বিক্ষোভে পাটওয়ারী নিজেই প্রথমে উপস্থিত ছিলেন এবং তার আচরণ বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল।





