ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলার উদ্যোগে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পক্ষে এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বাদ আছর নামাজ পর রাজাপুর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় পরিণত হয়। মিছিলে নেতাকর্মীরা “চলো একসাথে গড়ি বাংলাদেশ”সহ বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।


প্রধান অতিথি হিসেবে মিছিলে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও ৬ নং গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোসাদ্দেক হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মিছিল শেষে সমাপনী বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন,

“দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আমাদের পাড়া-মহল্লায় প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমরা অন্য দলের মতো ফ্যামিলি কার্ড বা টাকা-পয়সা দিয়ে মানুষকে প্রভাবিত করব না। ইনশাআল্লাহ জামায়াত বিজয়ী হলে এই দেশ থেকে দুর্নীতি বিদায় হবে।”