ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে। বৃহস্পতিবার নগরভবনে “ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম” বিষয়ক বিভাগীয় পর্যালোচনা সভায় এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
সভায় ১০টি অঞ্চল ও ৫২টি ওয়ার্ডে পরিচালিত অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রশাসক জানান, অপসারণ করা ব্যানারের মধ্যে ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক এবং ১৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের।
ডিএনসিসি প্রশাসক বলেন, “আমরা আশা করি কেউ শহরকে নোংরা করবেন না। নগরবাসী ভিজ্যুয়াল দূষণ পছন্দ করছেন না। রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ, এ ধরনের অবৈধ প্রচারণা থেকে বিরত থাকুন এবং সংশ্লিষ্টদেরও নসিহত করুন।”
\r\nপ্রতিবেদনের তথ্য অনুযায়ী, অঞ্চল-৩ থেকে সর্বাধিক ৬৫ হাজার ১৫০টি, অঞ্চল-৫ থেকে ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার এবং অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
\r\nডিএনসিসি জানিয়েছে, নগর পরিচ্ছন্নতার এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





