নির্বাচনের পরদিনই নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন সংসদ কার্যক্রম শুরু হবে সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। নবনির্বাচিত এমপি-দের শপথগ্রহণ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংসদ সদস্যদের শপথবাক্য পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, আর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পড়াবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের শপথ অনুষ্ঠান পূর্বের রীতির পরিবর্তে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে, যা বিএনপি-পক্ষের পছন্দ অনুযায়ী করা হয়েছে। এর আগে স্বাধীনতার পর সব সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হতো।
সংবাদ লোড হচ্ছে...





