সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


\r\n

রাষ্ট্রপতি বিচারপতিদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন বিচারপতি নিয়োগের মাধ্যমে দেশের উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে, যার ফলে সাধারণ বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। তিনি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, তারা তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বিচার প্রক্রিয়ায় গতি আনতে সক্ষম হবেন।


\r\n

সাক্ষাৎকালে নবনিয়োগপ্রাপ্ত বিচারপতিরা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সর্বদা সচেষ্ট থাকবেন।


\r\n

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাইকোর্ট বিভাগের জন্য নতুন ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এবং ৯৮ অনুচ্ছেদ অনুসারে তাদের অনধিক দুই বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হয়। পরদিন ২৬ আগস্ট প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করান।


\r\n

নবনিয়োগপ্রাপ্ত বিচারকদের মধ্যে রয়েছেন: সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, আইনজীবী মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, আইনজীবী ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।