মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানিয়েছে, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।


\r\n

সে অনুযায়ী আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন, একই দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথগ্রহণের সম্ভাবনা রয়েছে।

\r\n

শপথ শেষে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।