জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে।

\r\n


শনিবার (২ আগস্ট) সকাল ৯টার পর দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, \"আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।\"

\r\n


এর আগে, গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইশতেহার ঘোষণা করা হবে।

\r\n


জনগণকে ওইদিন শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে সব দাবি আদায় করে ছাড়ব।”

\r\n


উল্লেখ্য, আগামীকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে