ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের আকদ সম্পন্ন হয়েছে।
নববিবাহিত ফরহাদকে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি ফেসবুকে জানিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি লিখেছেন, জামায়াত আমির শহীদ হাদী ভাইয়ের জন্য দোয়া করার পাশাপাশি ফরহাদকে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তিনটি পরামর্শ দিয়েছেন।
জামায়াত আমিরের পরামর্শগুলো হলো:
১. মা-বাবাকে কখনো তোমার সঙ্গে সব সময় থাকবে মনে করো না, বরং তুমি তোমার মা-বাবার সঙ্গে থাকো।
২. যে নারীকে তুমি বিবাহ করেছ, তাকে তার পরিবার দীর্ঘদিন গর্ভে ধারণ করেছে, লালন করেছে ও শিক্ষিত করেছে। এখন সে বিকশিত হয়েছে, এবং তার পরিবার তাকে তোমার হাতে তুলে দিচ্ছে। তাকে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা দাও, তার ইজ্জত-আবরুর খেয়াল রাখো।
৩. শ্বশুর-শাশুড়ি এবং নিজের বাবা-মায়ের সম্মান রক্ষা করো। তবে বাবা-মায়ের হকের খেয়াল রাখতে গিয়ে স্ত্রীর প্রতি কোনো অবিচার হবে না তা নিশ্চিত করো; দুটির মধ্যে সমতা বজায় রাখো।





