অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। যেহেতু কোনো গণমাধ্যম বন্ধ করা হচ্ছে না, তাই নতুন গণমাধ্যমের অনুমতিও দেওয়া হবে। তবে এটি আগের নিয়ম মোতাবেকই করা হবে।


বুধবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেন।


তিনি বলেন, ‘যদি নতুন আইন থাকতো, তাহলে নতুন গণমাধ্যমকে অনুমতি দেওয়া আরও সহজ হত এবং সেটি সবচেয়ে সুখকর বিষয় হতো। কিন্তু নতুন আইন প্রণয়নের আগে এই সরকারের মেয়াদে নতুন কোনো গণমাধ্যম শুরু করা সম্ভব হবে না।’


তথ্য উপদেষ্টা আরও জানান, নতুন গণমাধ্যম চালু হলে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।