ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিংয়ের সময় চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া যুবক মো. আশরাফুল (২৩)–কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
\r\nধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
\r\nআটক আশরাফুলের বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রাগঞ্জে।
\r\nসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রাস্তায় পার্ক করা প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করছেন। চাঁদা দেওয়ার একপর্যায়ে গাড়ির মালিকের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। গাড়িতে থাকা এক ব্যক্তি তাকে মাস্তানি করা নিয়ে প্রশ্ন করলে যুবক জবাব দেন, “হ করতাছি, কোনো সমস্যা?”
\r\nএ সময় গাড়ির মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চাইলে সে বলে, “নাম দিয়ে কি হবে?”
\r\nভিডিওতে আরও দেখা যায়, গাড়ির ভেতর থাকা ক্যামেরার দিকে তাকিয়ে ওই যুবক বলেন, “চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।”
\r\nঘটনার পর গাড়ির মালিক মন্তব্য করেন, “রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। তোর নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো।”
\r\nএ বিষয়ে পুলিশ জানিয়েছে, যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





