কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ৬ ফেব্রুয়ারী ২০২৬
আজ ৬ ফেব্রুয়ারি কসবা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সোনারগাঁও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিনাউটি ও খাড়েরা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পৃথক জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য,ব্রাহ্মণবাড়িয়া-৪ ( কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো.আতাউর রহমান সরকার।
প্রধান অতিথির ব্যক্তবে আতাউর রহমান সরকার বলেন বাংলাদেশের মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা ভোট দেওয়া ছাড়া বিকল্প নাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে দুনীতি মুক্ত করা হবে। বাংলাদেশকে নিরাপদ জনপদে পরিণত করা হবে। কসবা আখাউড়া থেকে মাদক নির্মুল করা হবে দুনীতি,চাঁদাবাজি,সন্ত্রাসমুক্ত কসবা আখাউড়া গড়ে তোলার জন্য আগামী ১২ ফেব্রুয়ারী সকল কে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান।
উক্ত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান,বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মনবাড়িয়া-৪ আসনের সমন্বয়ক মাওলানা হাফেজ আহাম্মদ,জেলা আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী,সেক্রেটারি গোলাম সারওয়ার, এনসিপি-র কসবা উপজেলার প্রধান সমন্বয়ক কাজী মোশাহিদ আলী ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।
পৃথক দুটি জনসভায় সভাপতিত্ব করেন
সাইফুল ইসলাম শাহিন, মাওলানা শরিফুল ইসলাম শাহিন,সঞ্চালনায় ছিলেন ইমরান হোসেন সরকার, রমিজ সরকার ।





