দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস। কিডস হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ দু’দিনব্যাপী সম্মেলনে দেশি-বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা একত্রিত হন।
এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময়, লাইভ ওয়ার্কশপ এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিশু হৃদরোগ চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচিত হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে কংগ্রেসের উদ্বোধন করেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা।





