দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরে অবস্থানকালে এ ফোনালাপ হয়। এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ধন্যবাদ জানান।
\r\n\r\n
এর আগে বিমানবন্দরে অবতরণের পর জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। পরে গোলাপ ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।





