পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আর পতিত নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনই পতিত নির্বাচনের অন্তর্ভুক্ত ছিল। আগামী ভোটে ভোটার তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারবে এবং বাধা দেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে আগ্রহী হয়ে কিছু করা হবে না, বরং ভোটার নিজের অধিকার প্রতিষ্ঠা করবে এবং চাইলে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

\r\n

শনিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

\r\n

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের বিষয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা রয়েছে। তবে সরকার কোনো জল্পনায় অংশ নেবে না। ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোট সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। ভোটারদের কাছে নির্বাচনের গুরুত্ব ও তাদের অধিকার সম্পর্কে প্রচারণা চালানোর উদ্দেশ্যেই আজকের আয়োজন।

\r\n

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা।