জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশে জাতীয় নির্বাচন হতে হলে আগে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না।”

\r\n

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

\r\n

সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের বর্তমান বাস্তবতায় সেই সংবিধানে সংস্কার অত্যাবশ্যক হয়ে পড়েছে। জনকল্যাণমুখী রাজনীতির জন্য একটি সর্বজনগ্রাহী ও ভারসাম্যপূর্ণ সাংবিধানিক কাঠামো দরকার।”

\r\n

পুলিশ হত্যা ইস্যুতে তিনি বলেন, “হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার ঘটনাকে অভ্যুত্থানকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা গোপন করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”

\r\n

চা-শ্রমিকদের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ বলেন, “চা-বাগানে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন জাতিসত্তার অধিকার রক্ষায় এনসিপি কাজ করে যাবে।”

\r\n

এর আগে, সকালে সিলেটের এক বীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সেখানে শহীদদের স্বজনেরা বিচার ও জাতীয় সংস্কার প্রসঙ্গে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

\r\n

পথসভা শেষে এনসিপির একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।