মানুষের জীবন সুখ-দুঃখের এক অবিরাম স্রোত। কখনো আনন্দ, কখনো বেদনা—এই দুইয়ের মধ্য দিয়েই মানুষের জীবন এগিয়ে চলে। জীবনের নানা পর্যায়ে দুশ্চিন্তা মানুষের মন ও চিন্তাকে আচ্ছন্ন করে ফেলে, যা ধীরে ধীরে জীবনীশক্তি কমিয়ে দেয় এবং মানসিক ভারসাম্য নষ্ট করে।
\r\nবিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত দুশ্চিন্তা মানুষের দৈনন্দিন জীবনকে বিষাদময় করে তোলে। এতে ক্ষুধা ও তৃষ্ণা কমে যায়, রাতের ঘুম ব্যাহত হয় এবং মানসিক চাপ বাড়তে থাকে। দীর্ঘদিন দুশ্চিন্তায় ভুগলে তা অকাল বার্ধক্য ও নানা শারীরিক সমস্যার কারণও হতে পারে।
\r\nইসলামি বর্ণনায় দুশ্চিন্তার প্রভাব সম্পর্কে হজরত আলী (রা.) বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে দুশ্চিন্তা এমন শক্তিশালী, যা মানুষের ঘুম পর্যন্ত নষ্ট করে দেয়। তিনি এক বর্ণনায় বলেন, পর্বত, লোহা, আগুন, পানি ও বাতাসের মতো শক্তিশালী উপাদানও একে অপরকে প্রভাবিত করতে পারে, কিন্তু দুশ্চিন্তা মানুষের অন্তরকে গভীরভাবে আচ্ছন্ন করে ফেলে।
\r\nতবে দুশ্চিন্তা মানবিক বিষয় হলেও ইসলাম এতে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দেয়। আল্লাহর প্রিয় নবীরাও জীবনের বিভিন্ন সময়ে দুশ্চিন্তার মুখোমুখি হয়েছেন। হজরত মুহাম্মদ (সা.) উম্মতের অবস্থা দেখে ব্যথিত হতেন এবং হজরত ইয়াকুব (আ.) পুত্র ইউসুফ (আ.)-এর বিরহে গভীর কষ্টে নিপতিত হয়েছিলেন। তবে তাঁরা কেউই আল্লাহর ওপর আস্থা হারাননি।
\r\nইসলামি চিন্তাবিদদের মতে, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে—
\r\n- \r\n
- \r\n
ঈমান ও তাকওয়া: আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলে তিনি সংকট থেকে উত্তরণের পথ খুলে দেন। কোরআনে বলা হয়েছে, ‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন।’
\r\n \r\n - \r\n
দরুদ পাঠ: মহানবী (সা.)-এর ওপর অধিক হারে দরুদ পাঠ দুশ্চিন্তা ও কষ্ট লাঘবে সহায়ক।
\r\n \r\n - \r\n
দোয়া ও ইস্তিগফার: দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কার্যকর।
\r\n \r\n - \r\n
আখিরাতমুখী জীবন: যার মূল লক্ষ্য পরকাল, আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করেন।
\r\n \r\n - \r\n
অল্পে তুষ্ট থাকা: প্রকৃত সচ্ছলতা সম্পদের প্রাচুর্যে নয়, বরং অন্তরের প্রশান্তিতে।
\r\n \r\n
আলেমদের মতে, দুশ্চিন্তায় আক্রান্ত হলে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করাই মুমিনের প্রধান করণীয়। এতে দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই কল্যাণ অর্জিত হয়।





