রাজধানী ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

\r\n

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আশপাশের অঞ্চলের জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

\r\n

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেই সঙ্গে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে বেড়ে ২৫-৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

\r\n

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

\r\n

এছাড়া দেশের সামগ্রিক আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

\r\n

আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ের আবহাওয়ার প্রেক্ষিতে নাগরিকদের সতর্ক থাকতে এবং বজ্রবৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।