অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় আসিফ নজরুল দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন। পরে বিকেল ৩টার পর দুদক কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এসময় তিনি আরও বলেন, দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনা করেছি।





