ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ।

 আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি আরও দুই হাজার সদস্যকে পদোন্নতির মাধ্যমে এএসআই করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, “মোট চার হাজার এএসআই হবে। এর মধ্যে দুই হাজার পদোন্নতির মাধ্যমে এবং দুই হাজার সরাসরি নিয়োগের মাধ্যমে। এই বিষয়েই আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম।”