গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) সকালে হাফেজা খাতুন মালা নামে এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি সকাল ১১টার দিকে নয়নীপাড়া রেলক্রসিংয়ে ঘটে।


\r\n

হাফেজা খাতুন মালা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। দুই সন্তানের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, মালা বেগম দুই সন্তানকে সঙ্গে নিয়ে দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে মা ও দুই সন্তান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।


\r\n

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, “একজন নারী তার দুই সন্তানসহ ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।”