দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার ফেনী-নোয়াখালী মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ শাকিল (২৭) কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায় ১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে এএসআই বেলাল হোসেন এর নেতৃত্বে দাগনভূঞা থানা পুলিশের একটি টিম বেকের বাজারে অবস্থান করে। একটি সন্দেহ ভাজন সিএনজি থামিয়ে তল্লাশি করে ভারতীয় ৭৫পিচ হুইস্কি, ৫ বোতল বোটকা,৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ তারই ধারাবাহিকতায় গোপন সংবাদে ভিত্তিতে মাদকের চালানসহ জড়িত একজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামীকে আজ আদালতে প্রেরন করা হয়েছে।





