থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত এবং আরও কমপক্ষে ৭৯ জন আহত হয়েছেন।


দুর্ঘটনাটি বুধবার সকালেই ঘটেছে ব্যাংককের উত্তরের নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায়, জানিয়েছে বিবিসি। পুলিশ জানিয়েছে, ক্রেন পড়ার ফলে অনেক যাত্রী ট্রেনের বগিতে আটকা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করেছে এবং এ পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংককের দিকে দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উত্তর-পূর্বের উবন রাচাসিমার দিকে যাচ্ছিল। রয়টার্স জানিয়েছে, ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়লে বাকি বগিগুলো লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়, যা হতাহতের সংখ্যা আরও বাড়িয়েছে।