ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধী দলের উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য।
\r\nবৈঠকের মূল উদ্দেশ্য সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় নির্ধারণ করা।
\r\nএদিকে বিকাল ৪টায় সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। এটি হবে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে উপস্থাপন করার কথা রয়েছে।
\r\nত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আগামীকাল থেকে শুরু হবে এবং চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।





