মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে তেলের দাম কমাতে তার প্রশাসন কিছু তেল উৎপাদনকারী দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা সাংবাদিকদের জানান। তবে ট্রাম্প কোনো দেশ বা নিষেধাজ্ঞার বিস্তারিত উল্লেখ করেননি।
ট্রাম্পের মন্তব্যের ঠিক আগেই অপরিশোধিত তেলের দাম দিনভর প্রায় ১২০ ডলারে ওঠার পর ৯০ ডলারের নিচে নেমে আসে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও উল্লেখ করেছেন, কারণ রাশিয়া বিশ্বের প্রধান তেল উৎপাদক এবং চীন তার গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার।
ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হলে ওয়াশিংটন সম্ভবত কিছু দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া ভারতকে মস্কো থেকে তেল কেনার জন্য অস্থায়ী অনুমোদন দিয়েছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় থাকলে তারা শর্তসাপেক্ষে ইউরোপে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। তিনি বলেছেন, মস্কো আবার ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যারা ইউক্রেনের যুদ্ধের কারণে তাদের দেশ থেকে তেল কিনা বন্ধ করেছিল।





